দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৩ জুন) ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচটি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। মাত্র ২৭ বছর বয়সে দেশের জার্সিতে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন এই তারকা ফরোয়ার্ড।
প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ফ্রান্স। ইরাকের বিপক্ষে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। আর দুটি গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি।
অন্যদিকে, প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে ইরাক। টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে ইতিবাচক ফলের বিকল্প নেই তাদের সামনে।
নরওয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেও ইরাকের ফরোয়ার্ড আলি জসিম সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। ফলে ফ্রান্সের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে।
তবে গোলপোস্টের নিচে পরিবর্তন আসতে পারে ইরাক শিবিরে। ৩৫ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক জালাল হাসানের বদলে একাদশে দেখা যেতে পারে আহমেদ বাসিলকে।
এমএস/